‘আমাকে কেউ নির্দেশ দেবে না!’ ১৪ আগস্টের রাত নিয়ে অগ্নিমিত্রার বিস্ফোরক ঘোষণা!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহিলাদের নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের জোরালো বার্তা নিয়ে তিলোত্তমায় আসছে এক অনন্য মধ্যরাতের পদযাত্রা। ‘ফ্রিডম বিয়োন্ড মিডনাইট’ শীর্ষক এই ওয়াকথনে সামিল হচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষা সদন থেকে শুরু হয়ে গড়িয়াহাট ও গোলপার্ক হয়ে এই প্রতীকী পদযাত্রা সম্পন্ন হবে। মহিলাদের পোশাক বা চলাফেরা নিয়ে সমাজের প্রাচীন বিধিনিষেধকে আক্রমণ করে আয়োজিত এই পদযাত্রায় পূর্ণ সমর্থন জানিয়েছে কলকাতা পুলিশও।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান যে মহিলাদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব এবং ভীতিহীন পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ। এটি কোনো প্রতিযোগিতামূলক দৌড় নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিশিষ্টজনদের অংশগ্রহণে ১৪ আগস্ট রাতের এই ওয়াকথন প্রমাণ করবে যে অন্ধকার রাত মানেই নারীদের জন্য কোনো ভয়ের কারণ নয়।