বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, স্বাধীনতা দিবসে কি ভিজবে আপনার জেলা?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও বেশি শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর সরাসরি প্রভাবে আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া চরম রূপ নিতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এমনকি স্বাধীনতা দিবসের দিনও পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি চলবে। প্রতিকূল এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি সব জেলাতেই হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *