পুজোর কদিন ব্যারাকপুরে কেউ থাকবে না অভুক্ত, বিধায়কের বিশেষ ক্যান্টিন আসছে!

বার্তা ডেস্কঃ

শারদ উৎসবের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এক অনন্য উদ্যোগ নিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দুর্গাপুজোর চার দিন ব্যারাকপুর বিধানসভার বিভিন্ন এলাকায় চালু হতে চলেছে বিশেষ ‘পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিন’। আর্থিক ভাবে পিছিয়ে থাকা এবং সমাজের প্রান্তিক মানুষেরা যাতে পুজোর দিনগুলিতে স্বাচ্ছন্দ্যে প্রিয় খাবার উপভোগ করতে পারেন, তার জন্যই এই আয়োজন। ভবিষ্যতে এই জনকল্যাণমূলক পরিষেবাটি সারা বছর ধরে চালুর পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, ব্যারাকপুরে দুর্গাপুজোর প্রাক্কালে শাস্ত্রীয় সঙ্গীতের এক মহাআসর বসতে চলেছে। আগামী ২৯ ও ৩০ অগস্ট স্থানীয় এলাকায় আয়োজিত হতে চলেছে দুদিনের ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল’। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের উদ্যোগে আয়োজিত এই প্রখ্যাত সঙ্গীতানুষ্ঠানে পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ শাহিদ পারভেজ, পণ্ডিত বিক্রম ঘোষ ও তন্ময় বসুর মতো বরেণ্য শিল্পীরা অংশ নেবেন। এই অনুষ্ঠানে যোগ দিতে অনলাইন ও অফলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন সঙ্গীতপ্রেমী সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *