১৫ আগস্ট লালকেল্লায় বাজবে বন্দে মাতরম, বদলে গেল স্বাধীনতার সব নিয়ম!

বার্তা ডেস্কঃ

চলতি বছর ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, যার কেন্দ্রীয় থিম নির্ধারণ করা হয়েছে “২০৪৭-এর বিকশিত ভারতের জন্য যুবশক্তি”। তবে এবারের উদযাপনে যুক্ত হচ্ছে এক ঐতিহাসিক পরিবর্তন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে লালকেল্লার ঐতিহ্যবাহী পতাকা উত্তোলনের প্রথাগত নিয়মে বড়সড় বদল এনেছে কেন্দ্র। এতদিন জাতীয় সঙ্গীতের আগে এই গান গাওয়ার নির্দিষ্ট প্রোটোকল না থাকলেও, এবার ১৫ আগস্ট প্রধানমন্ত্রী পতাকা উত্তোলনের আগেই পরিবেশন করা হবে ‘বন্দে মাতরম’। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এই নতুন নিয়ম ঘোষণা করেছেন।

ঐতিহাসিক এই উদযাপনে দেশের জেন-জি ও যুবসমাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এনসিসি ও ‘মাই ভারত’ প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচিত হাজারও তরুণ-তরুণী লালকেল্লার সামনে দেবনাগরী লিপিতে ‘বন্দে মাতরম’-এর বিশাল মানব-আকৃতি তৈরি করবেন। পাশাপাশি, বায়ুসেনার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি ও বিশেষ ব্যানার প্রদর্শন করা হবে। ভিআইপি সংস্কৃতির অবসান ঘটিয়ে দেশের হ্রদের নামে আসন বিন্যাস করা হয়েছে এবং মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্রিন হাইড্রোজেন ক্ষেত্রের তরুণ উদ্যোক্তা সহ প্রায় পাঁচ হাজার বিশেষ অতিথিকে এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *