স্ত্রীর আদেশে মৌনব্রত ভাঙলেন রবি কিষেণ, জেন জি-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য!
বার্তা ডেস্কঃ
রাজনীতির ময়দান হোক বা সিনেপর্দা, ভোজপুরী সুপারস্টার তথা গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষেণকে নিয়ে নেটপাড়ায় চর্চার শেষ নেই। সম্প্রতি এক পডকাস্টে খ্যাতির বিষয়ে মন্তব্য করে নতুন করে ট্রোল ও মিমের কেন্দ্রে চলে আসেন তিনি। একের পর এক সংলাপ ও কাণ্ডকারখানায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হঠাৎ করেই তিনি মৌনব্রত ধারণ করেছিলেন। অবশেষে সেই নীরবতা ভেঙে নিজের ট্রোল হওয়া এবং নীরব থাকার আসল কারণ ফাঁস করে ফের লাইমলাইটে চলে এলেন এই তারকা সাংসদ।
এক সাক্ষাৎকারে রসিকতা করে রবি কিষেণ জানান, প্রতিনিয়ত ভাইরাল হওয়ার কারণে তাঁর স্ত্রী তাঁকে ঘরে বন্দি রাখার এবং চুপ থাকার কড়া নির্দেশ দিয়েছিলেন। তবে এই ট্রোলিংকে নেতিবাচকভাবে না নিয়ে যুবপ্রজন্ম অর্থাৎ ‘জেন জি’-র প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। তাঁর মতে, তরুণ প্রজন্ম যেভাবে তাঁর কথা ও নামকে ভালোবেসে মিমের মাধ্যমে তুলে ধরেছে, তা সত্যিই অভূতপূর্ব। জেন জি-র এই উদ্ভাবনী ভাবনাচিন্তা ও ভালোবাসাকে কুর্নিশ জানিয়ে তিনি স্বীকার করেন যে, তাদের এই ভালোবাসাই তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে।