অভয়াকাণ্ড নিয়ে বড় ধাক্কা, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সঙ্গে চুক্তি বাতিল নির্যাতিতার পরিবারের!
বার্তা ডেস্কঃ
আরজিকর নির্যাতিতার অভয়াকাণ্ড অবলম্বনে ছবি তৈরির জল্পনার মাঝেই বড় পদক্ষেপ নিল পরিবার। বুধবার রাতে ফেসবুক লাইভে এসে পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের প্রোডাকশনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন নির্যাতিতার বাবা। তিনি স্পষ্ট জানান, তাঁর মেয়ের নামে ছবি তৈরির জন্য যে চুক্তিপত্র দেখানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই এবং তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর কাছে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
এই সিদ্ধান্তের পর সরব হয়েছেন আরেক পরিচালক তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও রাজনৈতিক যোগসূত্রের বিস্ফোরক অভিযোগ তুলে তিনি দাবি করেন, ভোটের আগে ছবি তৈরির কথা থাকলেও তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল। অন্যদিকে, শঙ্কুদেব নিজের ‘অভয়া শক্তি’ ছবি নিয়ে জানান যে তাঁর প্রজেক্ট মূলত মূল ঘটনার গভীরে অনুসন্ধান চালিয়ে সত্য তুলে ধরার ওপর গুরুত্ব দিচ্ছে।