২০০ কোটির মালিক টুলু উধাও! গ্রামে গ্রামে মাইকিং ও বাড়িতে নোটিস, চাঞ্চল্যকর মোড়।

বার্তা ডেস্কঃ

ডেউচায় বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় নাম জড়ানোর পর থেকেই আত্মগোপন করেছেন ২০০ কোটি টাকার সম্পত্তির মালিক নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। তাঁর কোনো সন্ধান না মেলায় সিউড়ির সুভাষপল্লিতে অবস্থিত বিলাসবহুল ‘ডালিলা ভবন’-সহ একাধিক সম্ভাব্য ঠিকানায় আদালতের হুলিয়া নোটিশ সাঁটিয়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে পাথর খাদান এলাকা এবং বিভিন্ন গ্রামে মাইকিং করে জোরদার প্রচার চালানো হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, পুলিশি গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত ইতিমধ্যেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছেন।

আদালতের ঘোষণাপত্রে স্পষ্ট করা হয়েছে যে, সংগঠিত অপরাধ চক্র পরিচালনা, প্রমাণ লোপাট, প্রতারণা এবং জালিয়াতি-সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে টুলুর বিরুদ্ধে। আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার মধ্যে তাঁকে এসিজেএম আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর পদক্ষেপ করা হতে পারে। তবে নিম্ন আদালতের এই হুলিয়ার বিরুদ্ধে টুলু রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *