বাইকে এসে নৃশংস অ্যাসিড হামলা, মাত্র ১৯ মাসেই যাবজ্জীবন দণ্ড পেল ৩ দোষী!

বার্তা ডেস্কঃ

২০২৫ সালের ১১ জানুয়ারি মাটিয়ার চাক ফরাসতপুরে এক তরুণীর ওপর নৃশংস অ্যাসিড হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক রায় দিল বসিরহাটের ফাস্ট ট্র্যাক আদালত। ঘটনার মাত্র ১৯ মাসের মাথায় অভিযুক্ত তিন দুষ্কৃতী—হেজবুল গাজী, রাজিবুল সরদার ও শফিকুল সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। দীর্ঘসূত্রতার অভিযোগ কাটিয়ে দ্রুত বিচারের এই রায় ন্যায়বিচার প্রত্যাশীদের জন্য বড় স্বস্তির বার্তা। এছাড়াও দোষী সাব্যস্ত প্রত্যেককে ২ লক্ষ ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এলএসআই পায়েল বিশ্বাসের নেতৃত্বে তদন্তকারী দল ঘটনার তিন মাসের মধ্যেই চার্জশিট জমা দিয়েছিল। সরকারি কৌঁসুলি শেখ শাহজাহান মণ্ডলের জোরালো যুক্তিতর্ক ও তদন্তের ফলে মাত্র ১৬ মাসের বিচার প্রক্রিয়ায় এই রায় সম্ভব হয়েছে। বসিরহাট পুলিশ জেলার এই তৎপরতা ও আদালতের দ্রুত সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ। অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষায় এক শক্তিশালী নজির স্থাপন করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *