EPFO-এর ৫ নতুন নিয়মে বদলে গেল প্রভিডেন্ট ফান্ড তোলার পুরো প্রক্রিয়া!

বার্তা ডেস্কঃ

প্রাইভেট কো ম্পা নির কর্মীদের ভবিষ্যতের সঞ্চয়ের জন্য প্রতিমাসে বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ EPFO-তে জমা হয়। সম্প্রতি কর্মচারী ভবিষ্য নিধি সংস্থার পক্ষ থেকে টাকা তোলা, অ্যাকাউন্ট পরিচালনা এবং কো ম্পা নি পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হয়েছে। সাধারণ ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ প্রদানকারী এই ব্যবস্থার নিয়মে আসা পরিবর্তনগুলি চাকরিজীবীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এতদিন আবেদন করার পর অনুমোদনের ভিত্তিতে টাকা অ্যাকাউন্টে আসলেও, এখন দ্রুত পরিষেবা দিতে অটো সেটেলমেন্ট পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ৫ লক্ষ টাকার নিচে টাকা তুলতে এই সুবিধা মিললেও, আগামীদিনে ৫ লক্ষের বেশি বা সম্পূর্ণ টাকা তোলার ক্ষেত্রেও এটি কার্যকর হতে পারে। পাশাপাশি, UAN তৈরি ও ভেরিফিকেশনের পদ্ধতিতেও এসেছে বড় বদল। UMANG অ্যাপের মাধ্যমে Face Authentication বাধ্যতামূলক করা হচ্ছে এবং আধার লিংক থাকলে চাকরি পরিবর্তনের সময় স্বয়ংক্রিয়ভাবেই PF ট্রান্সফার হয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে UPI-এর মাধ্যমে খুব দ্রুত PF-এর টাকা তোলার প্রক্রিয়া চালুর কথাও ভাবছে সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *