শুভমান গিলকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন চামিন্দা ভ্যাস!

বার্তা ডেস্কঃ

১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলেছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ইনজুরি কাটিয়ে এই সিরিজে মাঠে ফিরছেন অধিনায়ক শুভমান গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে কোচ গৌতম গম্ভীরের দলকে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা ভারতীয় দলকে ফাইনাল নিশ্চিত করতে হলে অবশিষ্ট ৯টি ম্যাচের মধ্যে অন্তত ৮টিতে জয় পেতেই হবে। একটির বেশি ম্যাচ হারলেই এবারের মতো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বড় শঙ্কা রয়েছে।

এই হাইভোল্টেজ সিরিজের ঠিক আগে লঙ্কান শিবিরকে সতর্ক করে বড় মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি পেসার চামিন্দা ভ্যাস। তাঁর মতে, ভারতীয় দলের সবচেয়ে বড় এবং মারাত্মক অস্ত্র হলেন অধিনায়ক শুভমান গিল। একবার উইকেটে থিতু হয়ে গেলে এই তরুণ তুর্কিকে আউট করা রীতিমতো আসাম্ভব হয়ে দাঁড়ায়। লঙ্কান দলকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, গিলকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে না পারলে পুরো সিরিজে বড় বিপদে পড়তে হবে তাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *