অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি তুঙ্গে, জোড়া মামলায় বড় নির্দেশ আদালতের!

বার্তা ডেস্কঃ

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি পৃথক আইনি পদক্ষেপে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ২০২০ সালে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর ডায়মন্ড হারবারের স্রোতেরপোলে হওয়া হামলার ঘটনায় অভিষেকের নির্দেশের অভিযোগ তুলে থানায় ১০ পাতার অভিযোগপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক ছাড়াও এই চিঠিতে আরও ৭৮ জনের নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, সে সময় পুলিশ পদক্ষেপ না করলেও ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীদের পরিকল্পিত ছক অনুযায়ী এই হামলা চালানো হয়েছিল।

অন্যদিকে, নদিয়া ও মুর্শিদাবাদের প্রায় ৩৩ হাজার বিঘা সরকারি জমির মাটি ও মূল্যবান গাছ কেটে কোটি কোটি টাকা বিক্রির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত। ২০১৬ সাল থেকে চলমান এই বেআইনি কর্মকাণ্ডে তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বিধায়কসহ মোট ৩০ জনের নাম জড়িয়েছে। মামলাকারী বাপন ঘোষের আবেদন ও তথ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। জোড়া এই অভিযোগে বর্তমানে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *