সরকারি স্কুলের মিড-ডে মিলেই এবার বিরিয়ানি ও দোসার চমক!

বার্তা ডেস্কঃ

স্কুলের থালায় আর কেবল চেনা ডাল-ভাত বা সিদ্ধ ডিম নয়, দেশের নানা প্রান্তের সরকারি স্কুলে মিড-ডে মিলের মেনুতে আসছে অভাবনীয় বদল। দিল্লির স্কুলগুলিতে পুষ্টির মান বাড়াতে চাল-গমের বদলে মিলছে বাজরার খিচুড়ি, রাগীর পরোটা ও জোয়ারের পোলাও। তেলঙ্গানায় দুপুরের খাবারের পরিবর্তে সকালে দেওয়া হচ্ছে ইডলি, দোসা, উপমা ও সবজির কোর্মা। সবচেয়ে বড় চমক তামিলনাড়ুতে; সেখানে সপ্তাহে একদিন পড়ুয়াদের চিকেন বিরিয়ানি দেওয়ার প্রস্তাব বিচারাধীন রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশে নিউট্রি-বার, হিমাচল প্রদেশে সিদ্ধ ডিমের সাথে ফল এবং পশ্চিমবঙ্গে ইসকনের মাধ্যমে খিচুড়ি ও সুস্বাদু পদ পরিবেশন করা হচ্ছে।

শুধুমাত্র পেট ভরানো নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। মূলত খাবারের পুষ্টিগুণ বৃদ্ধি, নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্কুলে পড়ুয়াদের উপস্থিতি আকর্ষণীয় করে তোলাই এই আমূল পরিবর্তনের মূল উদ্দেশ্য। সাধারণ খাবারের গণ্ডি পেরিয়ে পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবারের এই আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *