অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা পেতে কী কী নতুন শর্ত মানতে হবে?

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের নতুন মাপকাঠি ঘোষণা করেছেন। ফলে মাসিক আয় ১০ হাজার বা পারিবারিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা আর মিলবে না। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ঢুকতে শুরু করবে। বেনোজল আটকাতে এবং প্রকৃত যোগ্যদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দিতেই এই শর্ত আরোপ করা হয়েছে।

তবে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল। তিনটির বেশি ঘর বা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও তাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারাও এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। পাশাপাশি, পিএম কিষান বা দিব্যাঙ্গ ভাতার মতো সরকারি প্রকল্পে যাঁরা ৩ হাজার টাকার কম পান, তাঁরাও এই যোজনার অন্তর্ভুক্ত হবেন। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চালু হওয়া ৩ হাজার টাকার এই প্রকল্পে গত মাসেই ১ কোটির বেশি মহিলা উপকৃত হয়েছেন। যাচাই শেষে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা চলে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *