সুশান্তের কাছে কি ছিল কোনো গোপন তথ্য? বিস্ফোরক দাবি বোন শ্বেতার!

বার্তা ডেস্কঃ

বলিপাড়ার তরুণ তুর্কি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আজ ছ’বছর অতিক্রান্ত। বান্ধবী রিয়া চক্রবর্তী আইনি ক্লিন চিট পেলেও, অভিনেতার আকস্মিক প্রয়াণ ঘিরে রহস্য ও বিতর্ক আজও কাটেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করেছেন, তাঁর ভাইয়ের কাছে এমন কিছু গোপন তথ্য ছিল যা তিনি জানাতে চেয়েছিলেন। ঘটনার দিন ঘরের দরজা ভিতর থেকে অস্বাভাবিকভাবে বন্ধ থাকা, তড়িঘড়ি মৃতদেহ দাহ করা এবং তাঁর ম্যানেজার দিশার মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হওয়া মানসিক চাপ প্রসঙ্গে একাধিক গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি।

অন্যদিকে, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া ও ক্লোজার রিপোর্ট নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়েছেন শ্বেতা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থার কাছে তাঁদের নতুন করে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ ওই ঘটনার সত্যতা সম্পর্কে তাঁরা অবগত। ক্যালিফোর্নিয়ায় দূরপ্রবাসে বসে ভাইয়ের মৃত্যুর রাতের মর্মান্তিক অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শ্বেতা জানান, সেই রাতে তিনি সুশান্তের তীব্র উপস্থিতি, তাঁকে জড়িয়ে ধরা ও শরীরের চেনা গন্ধ গভীরভাবে অনুভব করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *