দলবদল করতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি, ভোট ফেরতের দাবি ক্ষুব্ধ ভোটারের!

বার্তা ডেস্কঃ

লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েও দলবদল করায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন এক ভোটার। বৌবাজারের প্রবীণ বাসিন্দা হেমন্ত দে নামের ওই ভোটার সাংসদকে সরাসরি চিঠি লিখে তাঁর ‘ভোট ফেরত’ চেয়েছেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শিবির বদল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাধারণ মানুষের ভোটাধিকার এবং নৈতিক অবস্থান নিয়ে করা এই চিঠির ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে শেয়ার করেছেন তৃণমূলের এক আইনজীবী, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চিঠিতে ওই ভোটার উল্লেখ করেছেন, জনগণের অনুমতি ছাড়া এবং তাদের রায়কে উপেক্ষা করে এভাবে দলবদল করা জনপ্রতিনিধিদের নৈতিকতার পরিপন্থী। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের পালাবদলের পর অন্য শিবিরে নাম লেখান। এর আগে উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে তাঁকে ‘চোর-বেইমান’ আখ্যা দিয়ে পোস্টারও পড়েছিল। সাধারণ ভোটারের এই অনমনীয় অবস্থান এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লেখা এই কড়া চিঠি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *