স্বাধীনতা দিবসের আগে বড়সড় উদ্বেগ, লালকেল্লা কাণ্ডে কি তবে বাংলাদেশের যোগ!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ গোয়েন্দা প্রতিবেদন ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গত বছরের নভেম্বর মাসে নয়াদিল্লিতে লালকেল্লার বাইরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাত রয়েছে বলে স্পষ্টভাবে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মর্মান্তিক ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৩ জন নিরীহ মানুষ। আসন্ন ১৫ অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী ভাষণের ঠিক আগে এই চাঞ্চল্যকর আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশে আসায় নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে আরও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে, বাংলাদেশে গোপন ঘাঁটি সক্রিয় করে ভারতের দিকে বিপদঘণ্টা বাজিয়ে এগোচ্ছে আল-কায়েদার শাখা একিউআইএস (AQIS)। নামহীন ছোট বিচ্ছিন্ন গ্রুপ থেকে শক্তি সঞ্চয় করে ভারতীয় ভূখণ্ডে নাশকতার জাল পাতার চেষ্টা চালাচ্ছে এই চক্র। কৌশলগত কারণে বড় ইউনিটের বদলে ছোট ছোট দলে বিভক্ত হয়ে গোপনে তহবিল সংগ্রহ এবং পরিকাঠামো মজবুত করছে তারা। পাকিস্তানের ইত্তিহাদ-উল-মুজাহিদিনের শিরদাঁড়া হিসাবে কাজ করা এই নেটওয়ার্ক মোকাবিলায় এখন সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *