রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, হঠাৎ পালটা চাল জামাত-এনসিপি জোটের!
বার্তা ডেস্কঃ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হওয়ায় তাঁর ২৩তম রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। এই পদের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে তিনি ইতিমধ্যেই দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শীর্ষ নেতাদের বৈঠকে তাঁর নাম চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জোটের শীর্ষ প্রতিনিধিরা। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।