আইএসআই চর রানা রউফের নোটবুকে ফোর্ট উইলিয়াম থেকে নেপাল-বাংলাদেশ নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতার তপসিয়া থেকে ধৃত পাকিস্তানি নাগরিক তথা সন্দেহভাজন আইএসআই চর রানা রউফ ওরফে ওয়াহাবকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে বেঙ্গল এসটিএফ। তদন্তে জানা গিয়েছে, ভারতীয় নাগরিক সাজতে তপসিয়ার ঠিকানায় ভুয়া আধার ও ভোটার কার্ড তৈরি করেছিল সে। এমনকি ভোটার কার্ডের আবেদনপত্রে নিজের আসল পরিচয় লুকিয়ে অন্য এক ব্যক্তির বাবাকে নিজের বাবা হিসেবে দেখিয়েছিল ধৃত রানা। ফোর্ট উইলিয়াম, ব্যারাকপুর সেনা ক্যাম্প এবং গুরুত্বপূর্ণ রেলের বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মোবাইল ভেঙে ফেললেও রানার একটি ব্যক্তিগত নোটবুক তদন্তকারীদের হাতে আসে, যা থেকেই এই আন্তর্জাতিক গুপ্তচর চক্রের আসল সত্য সামনে এসেছে। ওই নোটবুকে নেপালের পাঁচ জন এবং বাংলাদেশের পাভেল-সহ মোট ছয় আইএসআই এজেন্টের নাম মিলেছে। কাঠমান্ডুতে গোপন বৈঠকের পর বনগাঁ হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল রানার, যেখানে তার জন্য অপেক্ষা করছিল ওই পাক চর। বর্তমানে ধৃতকে জেরা করে এই নাশকতামূলক ষড়যন্ত্রের গভীরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে এসটিএফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *