নেতাজি কি সত্যিই যুদ্ধাপরাধী? সামনে এল নেহরুর গোপন চাঞ্চল্যকর নথি!
বার্তা ডেস্কঃ
বিজেপি সাংসদ অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানা বিতর্কিত মন্তব্য করে চলেছেন, যার জেরে তাঁর ‘বঙ্গভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়েছে। তিনি বারবার নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ বলে কটাক্ষ করায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ঐতিহাসিক তথ্য ও সঠিক ব্যাখ্যার মাধ্যমে পুরো ঘটনার নেপথ্যের সত্য তুলে ধরেছেন গবেষক সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্ত।
গবেষক সৈকত নিয়োগীর মতে, খোসলা কমিশনের সময় নেহরুর স্টেনোগ্রাফার শ্যামলাল জৈন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানোর জন্য একটি চিঠির খসড়া করার কথা বলেছিলেন, যেখানে ‘ওয়ার ক্রিমিনাল’ শব্দটি ছিল। তবে সেই চিঠি কখনোই পাঠানো হয়নি এবং সোশাল মিডিয়ায় তার একাংশ ছড়িয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে। পরবর্তীতে ২০০২-০৩ সালে সংসদে জানানো হয় যে নেতাজির নাম কোনো যুদ্ধাপরাধীর তালিকায় নেই। অন্যদিকে গবেষক সৌম্যব্রত দাশগুপ্ত ক্ষোভ প্রকাশ করে জানান, কোচবিহারের রাজতন্ত্র ও ব্রিটিশ সহযোগিতার অতীত ভুলিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।