পাতে ইলিশের বদলে ঢুকছে সার্ডিন, ঠকার আগেই চিনে নিন আসল-নকল!

বার্তা ডেস্কঃ

বর্ষায় ভাতের পাতে ইলিশের চাহিদা তুঙ্গে উঠতেই বাজারে সক্রিয় হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীদের চক্র। আসল ইলিশের নাম করে তুলনামূলক সস্তার সার্ডিন বা চন্দনা মাছ গছিয়ে দেওয়ার অভিযোগ উঠছে প্রতিনিয়ত। ইলিশ ও সার্ডিনের বাহ্যিক গড়নে কিছুটা মিল থাকায় অনভিজ্ঞ ক্রেতারা চড়া দাম দিয়েও প্রতারিত হচ্ছেন। তবে কেনাকাটার সময় সামান্য কিছু লক্ষণ খেয়াল রাখলেই আসল ও নকল মাছের ফারাক সহজে স্পষ্ট হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, আসল ইলিশের শরীর তাঁতের মাকুর মতো লম্বাটে, পিঠ-পেটের বাঁক সমান এবং পুরো শরীর চকচকে রুপোলি হয়। অন্যদিকে সার্ডিনের পেট অস্বাভাবিক ফোলা এবং পাখনার রং ঘোলাটে ধরনের। এছাড়া কাঁচা ইলিশের একটি নির্দিষ্ট ও মিষ্টি সুবাস রয়েছে, যা সার্ডিন বা চন্দনা মাছে একেবারেই থাকে না। তাই বাজারে রুপোলি চমক দেখে তাড়াহুড়ো না করে গন্ধ, পাখনা ও গঠন পরীক্ষা করেই ইলিশ কেনা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *