বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান? মিলল বিশাল স্বস্তি, জানুন কমিশনের কড়া নির্দেশ!

বার্তা ডেস্কঃ

রাজ্যের বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথোলজিক্যাল সেন্টারের পরিষেবা নিয়ে সমস্যা হলে কোথায় অভিযোগ জানাবেন, তা নিয়ে তৈরি হলো স্পষ্ট পথ। এবার থেকে প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অভিযোগ জানানোর সব তথ্য প্রকাশ্যে বাধ্যতামূলকভাবে টাঙাতে হবে। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) নির্দেশ দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে সহজে নজর কাড়ে এমন জায়গায় বড় কমলা রঙের ব্যানারে সাদা হরফে বাংলা ও ইংরেজিতে সব তথ্য প্রদর্শন করতে হবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী রোগী ও তাঁদের স্বজনেরা মোট চারটি উপায়ে অভিযোগ জানাতে পারবেন— ২৪×৭ হেল্পলাইন নম্বর ১৮৬০-৩৪৫-৩৫১২, ই-মেল, ওয়েবসাইটের মাধ্যমে অথবা ডাকযোগে। ব্যানার সঠিকভাবে নির্ধারিত নিয়ম মেনে লাগানো হয়েছে কি না, তা নিশ্চিত করতে হাসপাতালের হোর্ডিংয়ের ছবি তুলে কমিশনের কাছে প্রমাণ হিসেবে পাঠাতে হবে। এছাড়া জেলা স্তরে এই নির্দেশ ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকি করবেন সংশ্লিষ্ট চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ (CMOH)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *