বাংলার মহিলাদের জন্য সুখবর, প্রতিমাসে পাবেন সাড়ে চার হাজার টাকা!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু হওয়া বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১৭ অগাস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নারীদের অর্থনৈতিক স্বশক্তিকরণের লক্ষ্যে এই প্রকল্প চালু হলেও, যে সমস্ত মহিলা ব্যক্তিগতভাবে মাসে ১০,০০০ টাকার বেশি উপার্জন করেন, তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি প্রাপক কিংবা নির্দিষ্ট গ্রামীণ ও পৌর এলাকার যোগ্য মহিলারা এই প্রকল্পের আওতায় ছাড় পাবেন।

শুধু অন্নপূর্ণা যোজনা নয়, সঠিক শর্ত পূরণ সাপেক্ষে মহিলারা প্রতিমাসে মোট সাড়ে চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার পাশাপাশি দিব্যাঙ্গ ভাতাসহ অন্যান্য নির্দিষ্ট সরকারি ভাতার সুবিধা একসঙ্গে পাওয়ার সুযোগ রয়েছে। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলবে। প্রশাসনিক স্তরে নথিপত্র সফলভাবে যাচাই এবং উভয় পোর্টালে যোগ্য বলে প্রমাণিত হলেই তবেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পুরো টাকা জমা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *