নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চেয়ে সুর বদল অনন্ত মহারাজের!

বার্তা ডেস্কঃ

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শেষমেশ সুর নরম করে ক্ষমা চাইলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহার নেতা নাগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানান, নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার অনাকাঙ্ক্ষিত কোনো বক্তব্যে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য, নেতাজির স্বাধীনতা সংগ্রামের অবদান অস্বীকার করে এবং আজাদ হিন্দ ফৌজের শক্তির ‘অপব্যবহার’ নিয়ে সরব হয়ে চরম বিতর্কের সৃষ্টি করেছিলেন তিনি। এমনকি কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার ও আজাদ হিন্দ বাহিনীকে পরাজিত করেছিলেন বলেও তিনি দাবি তুলেছিলেন।

তাঁর এই অবিবেচকমূলক মন্তব্যের পর রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের ঝড় ওঠে এবং একাধিক থানায় আইনি অভিযোগ দায়ের করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানিয়ে পদের তোয়াক্কা না করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন এবং রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নেয়। সর্বাত্মক জনরোষ, আইনি চাপ এবং সম্মান হারানোর পরই অবশেষে ভিডিও বার্তায় নিজের ভুলের জন্য প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করতে বাধ্য হলেন এই বিতর্কিত সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *