১৬ আগস্টের মধ্যে গ্যাসের e-KYC না করলেই বিপদ! জানুন সহজ সমাধান
বার্তা ডেস্কঃ
১৬ আগস্টের মধ্যে রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট সময়ে এই প্রক্রিয়া শেষ না করলে গ্যাস সংযোগ বন্ধ হওয়া বা চড়া দামে সিলিন্ডার কেনার ঝুঁকিতে পড়তে পারেন গ্রাহকরা।
শেষ মুহূর্তে অনলাইনে ই-কেওয়াইসি করতে গিয়ে অনেকেই প্রযুক্তিগত সমস্যায় পড়ছেন। বিশেষ করে অ্যাপে অপশন ঠিকমতো না আসা, বিজ্ঞাপনের ঝামেলা, অ্যাপ বারবার ক্র্যাশ করা কিংবা ‘আধার ফেস আরডি’ (AadhaarFaceRD) অ্যাপে ফেস যাচাই না হওয়ার মতো অভিযোগ উঠছে।
মোবাইলে সমস্যা দেখা দিলে কী করবেন?
- গ্যাস সংস্থার মোবাইল অ্যাপ এবং ‘আধার ফেস আরডি’ অ্যাপ দুটিই ফোন থেকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন।
- প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ আপডেট করে নিন।
- ফোনের ক্যাশে মেমরি (Cache Memory) ক্লিয়ার করে আবার চেষ্টা করুন।
ই-কেওয়াইসি করার নিয়ম ও প্রয়োজনীয় নথি: হাতের কাছে আধার কার্ড, গ্যাসের কনজিউমার আইডি এবং আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি রাখুন। এরপর গ্যাস সংস্থার অ্যাপে লগইন করে e-KYC অপশন নির্বাচন করুন। নির্দেশানুসারে ‘আধার ফেস আরডি’ অ্যাপের সাহায্যে ফেস ম্যাচ করালেই প্রক্রিয়াটি শেষ হবে।
বিকল্প ব্যবস্থা: মোবাইলে সমস্যার সমাধান না হলে স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে সরাসরি এই কাজ সম্পন্ন করতে হবে। শেষ সময়ের ভিড় এড়াতে হাতে পর্যাপ্ত সময় এবং প্রয়োজনীয় নথি (আধার কার্ড, গ্যাস বই ও লিঙ্ক থাকা মোবাইল) নিয়ে ডিস্ট্রিবিউটর অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।