মার্কিন শুল্ক ফাঁকিতে চিনের ঢাল ভারত! চাঞ্চল্যকর রিপোর্টে তোলপাড়
August 14, 2026
বার্তা ডেস্কঃ
মার্কিন শুল্ক এড়াতে চিনা পণ্যকে ভারতে এনে কাগজপত্রে রূপান্তর ঘটিয়ে আমেরিকায় পাঠানোর অভিযোগ তুলল ওয়াশিংটন। মার্কিন বাণিজ্য ও উৎপাদন বিষয়ক উপদেষ্টা পিটার নাভারোর ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ শীর্ষক এক রিপোর্টে ভারতসহ প্রায় ৪০টিরও বেশি দেশের নাম উঠে এসেছে। এই বেআইনি ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘শ্যাডো ট্রান্স-শিপমেন্ট নেটওয়ার্ক’।
- পদ্ধতি: ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের চিনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর পর থেকে এই জালিয়াতি বেড়েছে। চিনা পণ্যে সামান্য প্যাকেজিং বা লেবেল বদলে অন্য দেশের পণ্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যার বার্ষিক আনুমানিক মূল্য ৪০ থেকে ৩০৩ বিলিয়ন মার্কিন ডলার।
- ভারতের ভূমিকা ও প্রভাব: মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার নামও রয়েছে। বিশেষত পুনে, গুজরাট ও চেন্নাই বেল্ট ব্যবহার করে চিনা পাম্প ও কম্প্রেসর ভারতে এনে মার্কিন বাজারে পাঠানো হচ্ছে। এর ফলে আমেরিকার সিনসিনাটি বা কলম্বাসের মতো অঞ্চলের স্থানীয় শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।
- আমেরিকার পদক্ষেপ: এই ধরনের আন্তর্জাতিক জালিয়াতি রুখতে মার্কিন প্রশাসন ‘ডিটেকটিভ বর্ডার’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত প্রযুক্তি আনার পরিকল্পনা করেছে। এটি চালানের রুট, তথ্য ও মালিকানা বিশ্লেষণ করে ভুয়া পণ্য ধরে ফেলবে।