উত্তরাখণ্ডের সুড়ঙ্গে ভয়াবহ ধস, মৃত ৯! ভেতরে আটকে বহু শ্রমিক?

বার্তা ডেস্কঃ

উত্তরাখণ্ড: পাহাড়ে অবিরাম বৃষ্টির মধ্যে উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটিতে ঘটে গেল এক চরম বিপর্যয়। তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশনের (THDC) অধীনে হিন্দুস্তান কনস্ট্রাকশন কো ম্পা নির (HCC) একটি নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে হুট করে জল ঢুকে ধস নামায় অন্তত ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন। এখনও সুড়ঙ্গের ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়েই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে সেনার ‘গড়ওয়াল স্কাউটস’-এর বিশেষ ২০ সদস্যের দল, NDRF, SDRF, ITBP, CISF এবং স্থানীয় পুলিশ। ডগ স্কোয়াড ও অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে চামোলির জেলাশাসক গৌরব কুমারের উপস্থিতিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সুড়ঙ্গে জল ঢুকে যাওয়া এবং ভেতরে একটি মেশিন লোডার বিকল হওয়ায় বিকল্প উপায়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানান। দরকারে আশঙ্কাজনক রোগীদের হেলি-লিফটের মাধ্যমে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের মধ্যে অনেকেই ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাসিন্দা হওয়ায়, সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে আটকে থাকা মানুষদের নিরাপদে বের করে আনাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *