মার্কিন কূটনীতিকদের ভাষাগত প্রশিক্ষণ নিয়ে তুলকালাম, ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

আমেরিকার ফরেন সার্ভিস প্রশিক্ষণে বাংলায় ‘Black Lives Matter’ এবং উর্দুতে ‘systemic racism’ সংক্রান্ত সেশন অন্তর্ভুক্ত থাকার তথ্য সামনে আসতেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত পর্যালোচনায় দেখা গেছে, প্রশিক্ষকদের একটি DEI টুলকিটে বাংলায় এই আন্দোলন নিয়ে আলোচনার নির্দেশনা ছাড়াও হিব্রু ভাষায় নির্দিষ্ট পরিভাষা ও জাতিভেদ বিষয়ক ভূমিকা পালনের অনুশীলন ছিল। এমনকি পাঠ্যতালিকায় ক্রিটিক্যাল রেস থিওরির বই অন্তর্ভুক্ত করা এবং পদোন্নতির ক্ষেত্রে DEI-কে মাপকাঠি করার অভিযোগও উঠেছে।

এই বিতর্কের জেরে ট্রাম্প প্রশাসন মার্কিন ফরেন সার্ভিস থেকে Diversity, Equity and Inclusion (DEI) ভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের মতে, কূটনীতিকদের মূল দায়িত্ব হওয়া উচিত মার্কিন জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং বিদেশনীতি বজায় রাখা; কোনো নির্দিষ্ট মতাদর্শ প্রচার করা নয়। তাই এখন থেকে রাজনৈতিক মতাদর্শ সরিয়ে রেখে কূটনীতিকদের মূল প্রশিক্ষণকে কেবল বাণিজ্য, ইতিহাস এবং বাস্তব আন্তর্জাতিক সম্পর্কের ওপর কেন্দ্রীভূত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *