অভয়া কাণ্ডে নির্মল ঘোষ গ্রেপ্তার হলে মমতা কেন নন?

বার্তা ডেস্কঃ

অভয়া কাণ্ডে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেপ্তারি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেহ দ্রুত সত্‍কারের অভিযোগে তাঁদের গ্রেপ্তারের পর এবার সরাসরি রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বকে নিশানায় নিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর স্পষ্ট প্রশ্ন, তথ্যপ্রমাণ লোপাট ও দ্রুত সত্‍কারের যুক্তিতে যদি তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা যায়, তবে তৎকালীন প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছাড় পাবেন? তাঁর দাবি, ঘটনার সময় প্রশাসনিক দায়িত্বে থাকা সত্ত্বেও যথাযথ পদক্ষেপ না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল।

জলহাটিতে অভয়ার স্মরণসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর তিলোত্তমার বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে। একই অভিযোগে পরে জালে ওঠেন সঞ্জীব মুখোপাধ্যায়ও। তবে সোমনাথ দে এখনও অধরা। এই আবহে অগ্নিমিত্রা পালের বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতির উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, পুলিশের ভূমিকা এবং তৎকালীন প্রশাসনিক সিদ্ধান্তগুলির নিরপেক্ষ তদন্ত হতে হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির দাবি অত্যন্ত যৌক্তিক ও সঙ্গত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *