ঘুমের ব্যাঘাত ঘটায় চার শিশুকে এলোপাথাড়ি কোপ, মর্মান্তিক পরিণতিতে ঝরল ৩ প্রাণ!

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুর এলাকায় এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে খেলাধুলো করার সময় গোলাম সারওয়ার ওরফে বাদশা (২১) নামে এক যুবকের ঘুমে ব্যাঘাত ঘটে। অভিযোগ, কেবল এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওই যুবক তার চার শিশুকন্যা আত্মীয়কে ডেকে এনে ধারাল হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপায়। ৪ থেকে ১২ বছর বয়সী এই শিশুদের ওপর আঘাতের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে রক্তভেজা অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি এক শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শিশুদের আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দ্রুত উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সুতি থানার পুলিশ দ্রত সেখানে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করেছে। নিহত শিশুদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘুম ভেঙে যাওয়ার সামান্য অসন্তোষ নাকি এর পেছনে গভীর কোনো মানসিক ও পারিবারিক রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *