৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর মেগা ঘোষণা: ১ কোটি তরুণ পাবে বিনামূল্যে এআই প্রশিক্ষণ!

বার্তা ডেস্কঃ

দেশের ৮০তম স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবসমাজ, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, অসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং শক্তি ক্ষেত্র নিয়ে একাধিক যুগান্তকারী বড় ঘোষণা করেন। তাঁর এই বক্তব্যের কেন্দ্রে ছিল দেশের যুব সম্প্রদায়কে বিশ্বমানের প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং ভারতের ভবিষৎ পরিকাঠামো মজবুত করা।

প্রধানমন্ত্রীর মূল ৬টি প্রধান দিক ও ঘোষণা:

  • ১. ১ কোটি তরুণ-তরুণীকে বিনামূল্যে AI প্রশিক্ষণ:ভারতে অনুষ্ঠিত ‘এআই সামিট’-এর সাফল্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ক্ষেত্রে ভারতকে বিশ্বনেতা হিসেবে গড়ে তুলতে আগামী এক বছরের মধ্যে ১ কোটি ভারতীয় তরুণ-তরুণীকে বিনামূল্যে AI স্কিল ট্রেনিং দেওয়া হবে।
  • ২. প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফ্রি অনলাইন কোচিং:দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক চাপ কমাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও সেরা শিক্ষকদের সাহায্যে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং-এর সুবিধা পাবেন।
  • ৩. আধুনিক সিভিল ডিফেন্স ও বিশাল ভলান্টিয়ার ফোর্স:যেকোনো ধরনের আধুনিক নিরাপত্তা বা জরুরি সংকট মোকাবিলার জন্য একটি শক্তিশালী ও আধুনিক ‘সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ফোর্স’ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • ৪. শিশুদের নিয়ে ‘স্পোর্টস ট্যালেন্ট হান্ট’ ও অলিম্পিক লক্ষ্যমাত্রা:২০৩৬ সালের অলিম্পিকের মূল ইভেন্টগুলোতে ভারতের উপস্থিতি নিশ্চিত করতে এবং ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের প্রস্তুতি হিসেবে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্য থেকে নতুন প্রতিভা খুঁজে পেতে দেশব্যাপী ‘স্পোর্টস ট্যালেন্ট হান্ট’ শুরু হবে। তাঁদের বিশ্বমানের অ্যাথলিট তৈরি করতে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।
  • ৫. সেমিকন্ডাক্টর (চিপ) উৎপাদনে বিরাট সাফল্য:‘মেড ইন ইন্ডিয়া’ চিপ তৈরির কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশে ইতিমধ্যেই ৩টি সেমিকন্ডাক্টর প্ল্যান্টে রফতানির কাজ শুরু হয়ে গেছে। আগামী ৭-৮ বছরের মধ্যে ভারতে আরও ৫ থেকে ৮টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করা হবে।
  • ৬. ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি:দেশের দীর্ঘমেয়াদি শক্তি সুরক্ষা জোরদার করতে সংসদে ‘পিস অ্যাক্ট’ পাসের উল্লেখ করে মোদী ঘোষণা করেন, ২০৪৭ সালের মধ্যে ভারত ১০০ গিগাওয়াট (100 GW) পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। চলতি দশকেই ৫টি নতুন পারমাণবিক চুল্লি চালু হবে এবং এই বছর ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার প্রযুক্তিতে ভারত এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *