রক্তে শর্করা বাড়ছে? ডায়েটে আনুন এই জাদুকরী বদল!
বার্তা ডেস্কঃ
ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পেলে তা শরীরের অভ্যন্তরীণ অঙ্গ এবং মেটাবলিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খাবারের কোন উপাদানটি আগে খাচ্ছেন, তার ওপর ব্লাড সুগারের মাত্রা সরাসরি নির্ভর করে। ফাইবারযুক্ত খাবার খাওয়ার আগে কার্বোহাইড্রেট গ্রহণ করলে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ বৃদ্ধি করে।
খাবারের রুটিনে বড় পরিবর্তন না এনেও সুগার স্পাইক নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য ‘ফাইবার-ফার্স্ট’ বা প্রথমে ফাইবার খাওয়ার নিয়ম মেনে চলা বুদ্ধিমানের কাজ। হঠাৎ সুগার বৃদ্ধি রোধ করতে ডায়েটে সলিউবল বা দ্রবণীয় ফাইবার রাখা জরুরি। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় শসা, গাজর, টমেটো, লেটুস এবং পালং শাকের মতো পুষ্টিকর খাবারগুলো অবশ্যই রাখুন, যা ইনসুলিনের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।