হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের!

বার্তা ডেস্কঃ

বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের চরম টানাপোড়েন শুরু হয়েছে। নিউ ইয়র্কের এক রাজনৈতিক সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান সংঘাতে ইরানকে পরাজিত করে খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও মার্কিন-ইজরায়েল যৌথ বাহিনীর মধ্যে শুরু হওয়া যুদ্ধের কারণে বিশ্ব বাজারে ইতিমধ্যে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

তবে ট্রাম্পের এই মন্তব্যকে কোনো আমলেই নেয়নি তেহরান। ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম ঘারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকি, যুদ্ধজাহাজ কিংবা নির্বাচনী বক্তৃতা দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ অতীতেও ইরানের নিয়ন্ত্রণে ছিল এবং ভবিষ্যতেও ইরানের সার্বভৌমত্বেই থাকবে। দুই পরাশক্তির এই অবস্থান বিশ্ব রাজনীতি ও জ্বালানি অর্থনীতিতে চরম অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *