জনগণনার ৪০ প্রশ্নে কেন এত দুশ্চিন্তা, কী লুকিয়ে আছে নেপথ্যে!

বার্তা ডেস্কঃ

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার জনগণনা। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ৪০টি প্রশ্নের একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। ২০১১ সালের প্রশ্নপত্রের ২৯টি প্রশ্নের সাথে এবার নতুন ১৩টি প্রশ্ন যুক্ত করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে জল্পনা তৈরি হয়েছে।

যেসব নতুন তথ্য জানতে চাওয়া হচ্ছে: নতুন তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে জীবনসঙ্গীর বিবরণ ও নাগরিকত্ব, পিতা-মাতার বিস্তারিত তথ্য, স্থায়ী ঠিকানা, ডিজিটাল সাক্ষরতা, কোভিডের টিকাকেন্দ্রের নাম, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, মোবাইল নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর, ভোটার আইডি এবং আধার সংক্রান্ত তথ্য।

এনপিআর এবং এনআরসি বিতর্ক: রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই নতুন প্রশ্নগুলির সাথে ২০১৯ সালে প্রস্তাবিত জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-র ব্যাপক মিল রয়েছে। তৎকালীন সময়ে তীব্র বিরোধিতার কারণে যা স্থগিত করা হয়েছিল। বিরোধীদের অভিযোগ, এই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এনআরসি (NRC) কার্যকর করার পথ সুগম হতে পারে।

জনগণনার ৪০টি প্রধান প্রশ্নাবলি: ১. নাম

২. পরিবারের প্রধানের সাথে সম্পর্ক

৩. লিঙ্গ

৪. বয়স ও জন্মসাল

৫. বৈবাহিক অবস্থা

৬. বিয়ের সময় বয়স

৭. জীবনসঙ্গীর নাম

৮. ঘোষিত নাগরিকত্ব

৯. ধর্ম

১০. জাতি / তফসিলি জাতি / তফসিলি জনজাতি

১১. বাবার নাম, জন্মস্থান ও নাগরিকত্ব

১২. মায়ের নাম, জন্মস্থান ও নাগরিকত্ব

১৩. শারীরিক প্রতিবন্ধকতা

১৪. মাতৃভাষা ও অন্যান্য ভাষা

১৫. সাক্ষরতা ও ডিজিটাল দক্ষতা

১৬. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত কি না

১৭. শিক্ষাগত যোগ্যতা ও বিভাগ

১৮. গত ১২ মাসে কর্মসংস্থানের বিবরণ

১৯. চাকরির ধরন (স্থায়ী/অস্থায়ী)

২০. পেশা

২১. কাজের ক্ষেত্র (শিল্প, বাণিজ্য বা সেবা)

২২. কর্মীর বিভাগ

২৩. অ-অর্থনৈতিক কাজকর্ম

২৪. কাজের খোঁজ করছেন কি না

২৫. কর্মস্থলে যাতায়াতের মাধ্যম

২৬. জন্মস্থান

২৭. পূর্ববর্তী ঠিকানা

২৮. বাসস্থান পরিবর্তনের কারণ

২৯. বর্তমান ঠিকানায় বসবাসের সময়কাল

৩০. স্থায়ী ঠিকানা

৩১. বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা

৩২. সর্বমোট সন্তানসংখ্যা

৩৩. গত এক বছরে জন্ম নেওয়া সন্তানের সংখ্যা

৩৪. কোভিড-১৯ টিকাকেন্দ্রের নাম

৩৫. ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা

৩৬. মোবাইল নম্বর (যদি থাকে)

৩৭. আধার সংক্রান্ত তথ্য (যদি থাকে)

৩৮. ভোটার কার্ডের নম্বর (যদি থাকে)

৩৯. পাসপোর্ট নম্বর (যদি থাকে)

৪০. ড্রাইভিং লাইসেন্স আছে কি না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *