বেসরকারি ব্যর্থতা যেখানে, রাষ্ট্রায়ত্ত সাফল্য সেখানে! বদলে যাওয়া ভারতের আসল গল্প

বার্তা ডেস্কঃ

পরাধীনতার শিকল থেকে মুক্ত সদ্য স্বাধীন ভারতের সামনে সবচেয়ে বড় বাধা ছিল মূলধনের অভাব এবং দুর্বল করপোরেট ভিত্তি। চরম আর্থিক সংকটের সেই সময়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে নয়, বরং বাস্তব বাধ্যবাধকতা থেকেই জন্ম নেয় ভারতের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র (পাবলিক সেক্টর)।

যেখানে বিনিয়োগ করতে বেসরকারি ক্ষেত্র ব্যর্থ বা অনীহা প্রকাশ করেছিল, সেই শূন্যস্থান পূরণ করতেই রাষ্ট্র সরাসরি এগিয়ে আসে। স্বাধীনতা-উত্তর ভারতে ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, খনি, তেল শোধনাগার, জাতীয়কৃত ব্যাঙ্ক এবং সুবিশাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার মূল কারিগর ছিল এই সরকারি প্রতিষ্ঠানগুলিই। শূন্য থেকে শুরু করে ভারতের আধুনিক শিল্পায়ন ও মজবুত অর্থনৈতিক ভিত তৈরিতে এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রই মূল ভূমিকা পালন করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *