তৃণমূল জিতলে দলেই থাকতাম! দলবদল নিয়ে বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়

বার্তা ডেস্কঃ

চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের ‘ভারতমাতার পুজো’য় উপস্থিত হয়ে নিজের দলবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, নির্বাচনে তৃণমূল জিতলে তিনি পুরনো দলেই থাকতেন। কিন্তু দল হেরে যাওয়ার পর বাকি তিন বছর বসে না থেকে মানুষের জন্য কাজ করার তাগিদেই তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রচনা দাবি করেন, পূর্বে কাজ করতে গিয়ে তাঁকে বারবার টাকার সমস্যার মুখে পড়তে হয়েছে। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানি বন্ধ করতে ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। একই সাথে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসাও করেন এই তারকা সাংসদ।

তবে রাজনৈতিক পথ আলাদা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে রচনা বলেন, তিনিই তাঁকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। পাশাপাশি, তাঁর অতীতে করা ‘আরবানা’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্য নিয়ে আফসোস প্রকাশ করে রচনা জানান, সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে নিজের উপার্জনে স্বপ্নপূরণ করার গল্পটি তুলে ধরতে গিয়ে সেই মন্তব্যটি করেছিলেন, যা না বললেই হয়তো ভালো হতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *