টাটার মসনদে কি ফিরছেন নোয়েল? ইতিহাস কি পুনরাবৃত্তি ঘটাবে নাকি মিলবে নতুন চমক!

বার্তা ডেস্কঃ

চন্দ্রশেখরনের মেয়াদ শেষের মুখে এসে দাঁড়াতেই টাটা সন্সের পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অতীতে ২০১২ ও ২০১৬ সালে দু’বার আলোচনার কেন্দ্রে থাকলেও শেষ পর্যন্ত এই পদটি পাননি নোয়েল টাটা। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ২০২৪ সালে রতন টাটার প্রয়াণের পর নোয়েল টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নিযুক্ত হন, যার অধীনে টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া তিনি টাটা সন্সের বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদেও যোগ দিয়েছেন। প্রচারবিমুখ এই অভিজ্ঞ শিল্পপতি ‘ট্রেন্ট’-এর মাধ্যমে ওয়েস্টসাইড ও জুডিও-র সফল সম্প্রসারণসহ ভোল্টাস ও টাটা স্টিলের মতো সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

আগামী ফেব্রুয়ারিতে চন্দ্রশেখরনের মেয়াদ শেষ হতে চলায় টাটা গোষ্ঠীর জটিল গভর্ন্যান্স, বিস্তৃত ব্যবসা এবং শেয়ারবাজারে তালিকাভুক্তকরণের মতো বিষয়গুলো নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে আসবে। এই নির্বাচন প্রক্রিয়ায় টাটা ট্রাস্টসের চেয়ারম্যান হিসেবে নোয়েলের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এর আগে দু’বার সম্ভাবনা তৈরি হয়েও যিনি টাটা সন্সের শীর্ষপদে বসতে পারেননি, এবার কি সত্যি তাঁর জন্য খুলে যাবে সেই দরজা? প্রযুক্তি, গাড়ি, ইস্পাত ও বিমান পরিবহনের মতো বিশাল সাম্রাজ্যের পরবর্তী কণ্ডারীকে কেন্দ্র করে এখন সারা দেশের নজর টাটা ট্রাস্টস ও বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *