ভারী খাওয়ার পর পেট ফাঁপা? সোহা আলি খানের এই ৪ উপাদানের জাদুকরী চায়েই মিলবে সমাধান!

বার্তা ডেস্কঃ

অতিরিক্ত খাবার খাওয়া, দ্রুত গিলে নেওয়া কিংবা কার্বনেটেড পানীয়র কারণে প্রায়ই পেটের অস্বস্তি বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। সবসময় ওষুধের ওপর নির্ভর করা বিপজ্জনক হতে পারে, কারণ এতে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে। এই সমস্যার সমাধানে অভিনেত্রী সোহা আলি খান তাঁর পছন্দের এক বিশেষ ঘরোয়া ‘ডাইজেস্টিভ টি’-র কথা জানিয়েছেন। রাতে ভারী খাবারের পর তিনি এই পানীয়টি পান করেন, যা হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে।

এই বিশেষ পানীয়টি তৈরি করতে প্রয়োজন দারুচিনি, আদা, মৌরি এবং তুলসীপাতা। অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদানে সমৃদ্ধ মৌরি ও আদা দ্রুত হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। দারুচিনিতে থাকা পলিফেনল শরীর সতেজ রাখে এবং তুলসী অন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ফুটন্ত জলে আদা, মৌরি ও দারুচিনি ৫–৭ মিনিট ফুটিয়ে নামানোর পর তুলসীপাতা দিয়ে ২-৩ মিনিট ঢেকে ছেঁকে নিলেই তৈরি এই চা। তবে সমস্যা দীর্ঘদিনের হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *