হাসিখুশি আড্ডার পরেই প্রাক্তন মন্ত্রীর ঝুলন্ত দেহ!

বার্তা ডেস্কঃ

রামপুরহাটে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে তাঁর বাড়ির পাশের পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, শনিবার স্বাধীনতা দিবসের দিন নানা কাজের ব্যস্ততার মধ্যেও সারাদিন খোশমেজাজে ছিলেন তিনি। এমনকি রাতের দিকে ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে গল্প করেও কোনো মানসিক অবসাদের লক্ষণ প্রকাশ করেননি।

আশিসবাবুর ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গতকাল রাত প্রায় পৌনে বারোটা পর্যন্ত তাঁদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা ও আড্ডা হয়েছিল। কিন্তু সকালে উঠে পার্টি অফিসের দরজার ফাঁক থেকে ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে এসে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *