পনেরো বছর পর ফিরছে জিন্দেগি না মিলেগি দোবারা, ভক্তদের মাঝে চরম উত্তেজনা!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ পনেরো বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর শোনালেন পরিচালক জোয়া আখতার। বড় পর্দায় আবারও ফিরছে ২০১১ সালের কালজয়ী সুপারহিট ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র নস্ট্যালজিয়া। নতুন মোড়কে পর্দায় কামব্যাক করতে চলেছেন পর্দার অর্জুন, কবীর ও ইমরান অর্থাৎ হৃতিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওল। সাম্প্রতিক অতীতে ইয়াস আইল্যান্ডে তিন তারকার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের পর থেকেই এই সিক্যুয়েল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। ভক্তদের সেই মনে জমে থাকা আশাতেই এবার অফিসিয়ালি সিলমোহর দিলেন পরিচালক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোয়া আখতার জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত এই ছবির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে কেবল সিক্যুয়েল বানানোর তাগিদে নয়, বর্তমান সময়ের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখেই চরিত্রগুলোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। সমসাময়িক পরিস্থিতির প্রেক্ষিতে গল্পটি কতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, তার উপরই নির্ভর করছে সব কিছু। সব মিলিয়ে দীর্ঘ এক দশক পর বড় পর্দায় তিন বন্ধুর এই ম্যাজিক দেখার জন্য এখন থেকেই সিনেপ্রেমীদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *