শতরূপের ককরোচ-তত্ত্ব! দিলীপের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি?
বার্তা ডেস্কঃ
বাঁকুড়ার ইন্দাসে নিহত সিজেপি সমর্থকের পরিবারের পাশে দাঁড়াতে একইমঞ্চে দেখা মিলল ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ ও ময়ূখ বিশ্বাসদের। দিল্লির প্রতিনিধি এবং এসএফআই যৌথভাবে এলাকায় গিয়ে প্রতিবাদে সরব হওয়ায় রাজনীতির ময়দানে নতুন বিতর্ক দানা বেঁধেছে। ককরোচ ও বামেদের এই মেলবন্ধন কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা।
এই যৌথ অবস্থানকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে তিনি ক্ষোভ উগরে দিয়ে দাবি করেন, কমিউনিস্টদের হাত ধরেই সমাজে সমাজবিরোধী ও দেশদ্রোহীদের উৎপত্তি। ছাত্র আন্দোলনের নামে সমাজে অশান্তি ছড়ানোর পেছনে বামপন্থীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং বাংলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।