হস্টেলে ভূতের ভয়! ৬০০ পড়ুয়ার পলায়ন, আসল সত্য কী?

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রের অমরাবতী জেলার একটি সরকারি আদিবাসী আবাসিক স্কুলে গত ২২ জুলাই শুরু হওয়া এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হস্টেলের চারজন ছাত্রী হঠাৎই অস্বাভাবিক আচরণ, অকারণে হাসিকান্না এবং ছটফট করতে শুরু করলে সহপাঠীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। হস্টেলে রাতে নূপুরের শব্দ পাওয়ার দাবি এবং নানা কাল্পনিক গুঞ্জনের জেরে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভূতে ধরার অন্ধবিশ্বাসে আতঙ্কিত হয়ে একে একে প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী হস্টেল ছেড়ে নিজেদের বাড়িতে চলে যায়।

পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্কুলে গিয়ে জানান, ঘটনার সঙ্গে কোনো অলৌকিক বা ভৌতিক বিষয় যুক্ত নয়। মূলত পঠনপাঠনের মানসিক চাপ, ভয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই ছাত্রীদের মধ্যে হিস্টিরিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। এদিকে গুজব ছড়ানোর রেশ কাটাতে প্রশাসন আক্রান্ত ছাত্রীদের পৃথক চিকিৎসা এবং সকলের জন্য কাউন্সেলিং শুরু করেছে। আদিবাসী উন্নয়ন দফতর ও স্থানীয় জনপ্রতিনিধিরা গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের দ্রুত স্কুলে ফিরে আসার বিশেষ আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *