ইমরান খান কি জীবিত? সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল চাঞ্চল্যকর তথ্য!

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে বিশ্বজুড়ে প্রবল জল্পনার মাঝেই এক ঐতিহাসিক নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। গত সাত মাস ধরে বাবার কোনো খোঁজ নেই বলে তাঁর দুই ছেলে দাবি করার পর শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, অসুস্থ ইমরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফটা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করতে হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন থাকবেন। ফলে দীর্ঘদিন পর অবশেষে জনসমক্ষে আসতে চলেছেন আদিয়ালা জেলে বন্দি থাকা এই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, হাসপাতালে প্রতি সপ্তাহে অন্তত একদিন ইমরানের সঙ্গে তাঁর পরিবার ও বন্ধুরা দেখা করতে পারবেন। চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল কমিটিতে ইমরানের বোন ড. উজমা খানকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও স্বাস্থ্যের রিপোর্ট নিয়ে রাজনীতি না করতে স্বজনদের সতর্ক করেছে আদালত। ২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ইমরানের ওপর জেলে নির্যাতনের অভিযোগ তুলে আসছিল পিটিআই। শীর্ষ আদালতের এই স্বস্তিদায়ক পদক্ষেপের পর আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারিত পিটিআই-এর গণমিছিলের রূপরেখা বদলায় কি না, এখন সেদিকেই নজর বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *