সব বাধা জয় করে রাজ্য বার কাউন্সিলে ঐতিহাসিক জয় পেল তৃণমূল!

বার্তা ডেস্কঃ

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে দুর্দান্ত কামব্যাক করল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। ২৩টি আসনের মধ্যে একাই ১৫টিতে জয় ছিনিয়ে নিয়ে কালীঘাট শিবিরে বড় স্বস্তি ফিরিয়েছেন দলের আইনজীবী প্রার্থীরা। তৃণমূল আইনজীবী সেলের প্রার্থী শুভাশিস চক্রবর্তী সর্বাধিক ভোটে জয়ী হয়েছেন। এছাড়া বৈশ্বানর চট্টোপাধ্যায়, আনসার মণ্ডল, অশোক দেব, ইন্দ্রনীল বসু ও সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীরা এই লড়াইয়ে জয়ী হয়েছেন। নতুন নিয়মে মহিলাদের জন্য সংরক্ষিত ৫টি আসনের মধ্যে ৪টি নিজেদের দখলে রেখেছে শাসকশিবির।

এই নির্বাচনে বিজেপি ও সিপিএম ৩টি করে এবং কংগ্রেস মাত্র ২টি আসন লাভ করেছে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক রাজনৈতিক ধাক্কা ও ক্ষমতা হারানোর পর বার কাউন্সিলের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে কিছুটা হলেও মানসিক স্বস্তি জোগাবে। খুব শীঘ্রই তৃণমূল নতুন বোর্ড গঠন করতে চলেছে। এই জয়ের হাত ধরে কালীঘাট শিবির নতুন উৎসাহে রাজনৈতিক ময়দানে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *