১২ লক্ষ ৫০ হাজার টাকার প্রশ্নে বড় ধাক্কা, মহাত্মা গান্ধীকে নিয়ে কী করলেন আসামিতা ও শর্মিলা!
বার্তা ডেস্কঃ
অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে হট সিটে নজড় কাড়েন দেশের চার কৃতী ক্রীড়াবিদ জুডো খেলোয়াড় আসামিতা দে, শটপুট প্যারা-অ্যাথলিট শর্মিলা ধানকর, বক্সার লাভলিনা বরগোঁহাই এবং প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার। আত্মবিশ্বাসের সঙ্গে দারুণ খেলা শুরু করলেও ১২ লক্ষ ৫০ হাজার টাকার একটি প্রশ্ন বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় আসামিতা ও শর্মিলাকে। ১৮৮৭ সালে মহাত্মা গান্ধী কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেছিলেন, এই প্রশ্ন ঘিরেই শুরু হয় ধন্দ। নিশ্চিত না হয়ে তাঁরা ‘মহা ফ্লিপ’ লাইফলাইন ব্যবহার করেন।
দ্বিতীয় সুযোগে সঠিক উত্তর দিয়ে তাঁরা ১২ লক্ষ ৫০ হাজার টাকা জিতে নেন। ইতিহাস বলছে, গান্ধীজি ভাভনগরের সামলদাস কলেজ থেকে পড়াশোনা করেছিলেন, যা সেই সময় ইউনিভার্সিটি অফ বম্বের অধিভুক্ত ছিল। ফলে সঠিক উত্তর হিসেবে বম্বে বিশ্ববিদ্যালয়ই বিবেচিত হয়। কেবিসির এই বিশেষ পর্ব প্রতিযোগীদের বুদ্ধিমত্তার পাশাপাশি দর্শকদের সামনে তুলে ধরেছে ইতিহাসের এক রোমাঞ্চকর তথ্য।