সস্তার বিরিয়ানি নাকি বিষের থালা? নদীয়ায় অসুস্থ ৩০!

বার্তা ডেস্কঃ

নদিয়ার তাহেরপুরে একটি পরিচিত দোকান থেকে কম দামে মটন বিরিয়ানি খেয়ে শিশু ও বৃদ্ধসহ ৩০ জনেরও বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে তাঁদের একটি বড় অংশকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়, যার ফলে হঠাৎ করেই হাসপাতালের বেড সংকট তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে ওই বিরিয়ানি খাওয়ার পরেই তাঁরা অসুস্থতার উপসর্গ অনুভব করতে শুরু করেন। খাবারটি বাসি ছিল নাকি রান্নার সময় কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে জনমনে তীব্র সন্দেহ দানা বেঁধেছে।

অত্যন্ত কম দামে বিক্রি হওয়া এই বিরিয়ানিতে আদৌ আসল মাংস ব্যবহার করা হতো কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর জোরালো দাবি উঠেছে। এদিকে, অভিযুক্ত দোকানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। প্রকৃত কারণ জানতে এখন প্রশাসনিক তদন্তের অপেক্ষায় এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *