দূর্গাপূজার আগে পদ্মার ইলিশে মজবে দুই বাংলা, তুঙ্গে বাণিজ্যিক উত্তেজনা!

বার্তা ডেস্কঃ

রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছে। ভারত বায়োটেক, মাহিন্দ্রা গ্রুপ ও গোদরেজ সহ শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জন ব্যবসায়ী নেতা নিয়ে গঠিত এই প্রতিনিধিদলটি প্রতিবেশী দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করার লক্ষ্যে বাংলাদেশের অর্থ, বাণিজ্য মন্ত্রী ও বিডা কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন।

অন্যদিকে, আসন্ন দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের বাজারে পর্যাপ্ত পরিমাণ পদ্মার ইলিশ সরবরাহ নিশ্চিত করতে একটি ভারতীয় আমদানিকারক প্রতিনিধিদলও বর্তমানে ঢাকায় অবস্থান করছে। ভারতীয় হাইকমিশনার ও বাংলাদেশের বাণিজ্য সচিবের সাথে বৈঠকের মাধ্যমে পূজার আগেই পেট্রাপোল সীমান্ত দিয়ে ঐতিহ্যবাহী ইলিশ আমদানির সবুজ সংকেত পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা, যা বিগত বছরের ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *