গোখরোর জন্মদিন পালন! কেক কেটে গান গেয়ে ভাইরাল ভিডিও

বার্তা ডেস্কঃ

পোষ্য কুকুর বা বিড়ালের জন্মদিন পালনের দৃশ্য সচরাচর দেখা গেলেও, এবার এক চরম বিষধর গোখরো সাপের জন্মদিন উদযাপনের ঘটনা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। নেটপাড়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি টেবিলের ওপর বিশাল ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে এক বিষধর গোখরো। আর তাকে মাঝখানে রেখেই সমবেতভাবে যুবকেরা হাততালি দিয়ে ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইছেন। এমনকি এক যুবক সাপ ধরার বিশেষ শিক ব্যবহার করে সেই গোখরোকে কেক খাওয়ানোর চেষ্টাও চালান। চাঞ্চল্যকর এই ভিডিওটি ‘জীব_দয়া_ফাউন্ডেশন_সমিতি’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।

উৎসবে উপস্থিত মানুষের চিৎকার ও কোলাহলের মাঝেও বিষধর সাপটির এমন নির্বিকার উপস্থিতি দেখে নেটিজেনরা তাজ্জব বনে গিয়েছেন। মুহূর্তেই ভিডিওটিতে কমেন্ট ও লাইকের বন্যা বয়ে যায়। তবে ঘটনাটিকে ঘিরে নিছক কৌতুহল ও মজার রিলস তৈরি হলেও এর ভয়াবহতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সর্প বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কাণ্ড অত্যন্ত বিপজ্জনক ও জীবনঘাতী। গোখরো বিশ্বের অন্যতম প্রাণঘাতী বিষধর সাপ, যার মারাত্মক দংশনে মাত্র ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যেই একজন মানুষের মৃত্যু হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *