বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কনভয় থামাল ছাত্রীরা!

বার্তা ডেস্কঃ

বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন ও প্রশাসনিক বৈঠকে যোগ দিতে সবংয়ে এসে এক অনন্য মানবিক মুহূর্তের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে প্লাবিত এলাকা ঘুরে জুল্কাপুর ফুটবল মাঠে নেমে বিডিও অফিসের উদ্দেশে রওনা হয় তাঁর কনভয়। মাঝরাস্তায় হরিরহাট অনাথ স্মৃতি গার্লস হাইস্কুলের সামনে একদল ছাত্রীকে হাতে বিদ্যাসাগরের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের গাড়ি থামানোর নির্দেশ দেন তিনি। প্রশাসনিক ব্যস্ততা ও কড়া নিরাপত্তার মাঝেই গাড়ি থেকে নেমে তিনি সরাসরি পড়ুয়াদের কাছে যান, তাদের উপহার গ্রহণ করেন এবং হাসিমুখে কুশল বিনিময় করেন।

এই সারপ্রাইজ সাক্ষাতে উল্লাসে ফেটে পড়ে পুরো স্কুল চত্বর। দীর্ঘদিনের মিড-ডে মিলের জায়গা জলমগ্ন হওয়া, জীর্ণ হস্টেল পরিকাঠামো ও হনুমানের উপদ্রবের মতো নানা সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গীলাতি সামন্ত। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পরিকাঠামো উন্নয়নের লিখিত আবেদনপত্র মনোযোগ দিয়ে গ্রহণ করেন এবং সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ব্যস্ততার কারণে এবার ভিতরে যেতে না পারলেও পরবর্তীতে স্কুলে আসার প্রতিশ্রুতি দেন তিনি। প্রশাসনিক সফরের মাঝেও মুখ্যমন্ত্রীর এই আন্তরিক আচরণ স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মনে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *