জন্মাষ্টমীতে গোপালের মন জয় করুন বাড়ির তৈরি বিশেষ তালের পায়েসে!

বার্তা ডেস্কঃ

সামনেই জন্মাষ্টমী, আর এই উৎসব মানেই নাড়ু গোপালের জন্য বাহারি মিষ্টির আয়োজন। তবে জন্মাষ্টমীর প্রসাদ যেন তালের পদ ছাড়া আসাম্পূর্ণ। ঠাকুরকে খুশি করতে এদিন অনেকেই তালের বড়া বা পিঠে তৈরি করেন, তবে স্বাদে ও তৃপ্তিতে তালের পায়েস অতুলনীয়। বাড়ির খুদে গোপালকে এই সুস্বাদু পায়েস ভোগ হিসেবে নিবেদন করলে তিনি যে পরম তৃপ্ত হবেন, তা বলাই বাহুল্য।

তালের পায়েস তৈরির জন্য প্রথমে ঘি দিয়ে ২৫০ গ্রাম পায়েসের চাল সামান্য ভেজে নিন, এরপর আধ লিটার দুধে দিয়ে ফুটিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে দুধ, তালের রস ও চিনি মিশিয়ে ফুটিয়ে রাখা চালের সঙ্গে ভালোভাবে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে এতে ৫ চামচ কনডেন্স মিল্ক, কাজু ও কিসমিস দিয়ে নামিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা তালের পায়েস। উৎসবের এই দিনে গোপালের প্রিয় এই পদটি তৈরি করে ভক্তির সাথে অর্পণ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *