হরমুজ প্রণালীতে ভয়াবহ রকেট হামলা! বিপদে ভারতীয় নাবিকেরা

বার্তা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার হরমুজ প্রণালীতে যুদ্ধ পরিস্থিতিতে বড় বিপদের মুখে পড়েছেন ভারতীয় নাবিকেরা। ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (FSUI)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর দ্রুতগামী বোট থেকে একটি বাণিজ্যিক জাহাজকে ঘিরে ফেলে রকেট প্রপেলড গ্রেনেড ছোঁড়া হয়। ওই জাহাজে ২১ জন ভারতীয়সহ মোট ২২ জন ক্রু সদস্য ছিলেন।

ট্রেড ইউনিয়নটির দাবি, এটি কোনো জলদস্যুর আক্রমণ নয়, বরং সরাসরি ইরানের নৌবাহিনীর হামলা। সংঘাতপূর্ণ এই অঞ্চলে শুধু অ্যাডভাইজরি জারি করে নাবিকদের জীবনরক্ষা সম্ভব নয় বলে মনে করে তারা। এর আগে মার্কিন ও ইরানি সংঘাতে হরমুজ এলাকায় অন্তত আটজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং প্রায় ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকে পড়ে চরম অবসাদের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ব বাণিজ্যের পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তাও এখন এই সংকটের কারণে উদ্বেগের মুখে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *